ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি, how to make a cake at home

আমরা আজ কেক সমন্দে  বিস্তারিত জানবো।

ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি,

(how to make a cake at home)

how to make a cake at home. cook home

বইয়ের ভাষায় বলতে গেলে কেক চার প্রকার। সেটা আবার কি রকম ?

চিনি ও ময়দার অনুপাতের ওপর নির্ভর করে কেককে প্রধানত  ৪ ভাগে ভাগ করা যায়. উদাহরণস্বরুপ:-

১.উচ্চ আনুপাতিক কেক

২.নিম্ন আনুপাতিক কেক

৩.মূল্যবান কেক

৪.কম ফ্যাটের কেক

১.উচ্চ আনুপাতিক কেক: এই জাতীয় কেকের এর মধ্যে ময়দার চেয়ে চিনির পরিমাণ বেশি থাকে। আপনি অবশই চিনির বেশি দিবেন। যেটা দাঁড়ায় - ময়দা ১০০ ভাগ হলে চিনি হবে ১১৫ থেকে ১৬০ ভাগ.

২.নিম্ন আনুপাতিক কেক: এ পর্যায়ে চিনি এবং ময়দার পরিমাণ সমান থাকবে। আপনি চাইলে চিনির পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন।

৩.মূল্যবান কেক:এক্ষেত্রে ফ্যাট বা চর্বি পরিমাণ 70 পার্সেন্ট থাকবে। মানে কম ফ্যাট কেকের চেয়ে ফ্যাট বেশি থাকবে। তবে চিনি এবং ময়দার পরিমাণ সমান অনুপাতে থাকবে।

৪.কম ফ্যাটের কেক: এক্ষেত্রে ফ্যাটের পরিমাণ থাকবে 30 থেকে 50 পার্সেন্ট। তবে মূল্যবান কেকের থেকে ফ্যাটের পরিমাণ থাকবে অনেক কম. তবে এক্ষেত্রেও চিনি ও ময়দার পরিমাণ সমান থাকবে।

এতক্ষণ পর্যন্ত একটি আধুনিক কেক তৈরির উপাদান এর কথা বললাম। তো চলুন এবার অরিজিনালি তৈরি করে একটি কেক রেসিপি। সহজে শুধুমাত্র গ্যাসের চুলা থাকলে তৈরি করতে পারবেন এই কেক.

প্রথম প্রথম যারা কেক তৈরি করেন-তারা ইলেকট্রিক হিটার অথবা মাইক্রোওয়েভেনে তৈরি করেন। তো আপনারা আজ শুধুমাত্র গ্যাসের চুলা যাদের কাছে আছে তারাই তৈরি করতে পারবেন এই কেকটি। ইলেকট্রিক হিটার অথবা মাইক্রোওয়েভেন লাগবে না!

আমাদের কেক বানাতে একটি নির্দিষ্ট -পরিমাণ ও উপকরণ।

১. ডিম মিক্সিং করার জন্য একটি ডিস্ক বা পাত্র 

২. দুইটি ডিম

৩. মিক্সিং করার জন্য একটি হাতে ব্যাবহৃত ব্লেন্ডার।

৪. ও ১ কাপ (বড়) চিনি

৫. ১ কাপ (বড়) রান্না করার তেল 

৬.১ কাপ (বড়) ময়দা।

৭. ছাঁকনি

৮.দুধের গুঁড়া ১ কাপ

৯.১ চা-চামচ বেকিং পাউডার

১০. আধা কাপ তরল দুধ

১১.এক চা-চামচ ভ্যানিলা ফ্লেভার

১২.স্টিলের পাত্র (সস প্যান)

১৩.একটি বড় পাত্র (সস প্যান)

১৪. কিছু পরিমাণ বালি

সর্ব প্রথম একটি ডিস্ক বা পাত্রের মধ্যে 2 টি ডিম ভেঙে নিয়ে নিবেন।তার সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। তার সাথে আরো দিবেন এক কাপ রান্না করার তেল. যেটা হচ্ছে  আমরা রেগুলার খেয়ে থাকি সেটা ব্যবহার করতে পারেন। তারপর একটা বিটার অথবা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিবেন।যতক্ষন পর্যন্ত চিনি গলে না যায় ততক্ষণ পর্যন্তই মিশ্রণ টি বিট করবেন করবেন। আপনি চার থেকে পাঁচ মিনিট বিট করে নিতে পারেন। ভালো করে লক্ষ্য করবেন কেক এর চিনিটা যেন গলে যায়।

এবার দ্বিতীয় ধাপে সবগুলো উপাদান একটি একটি করে মিক্স করবেন। 

প্রথমে ডিমের মিশ্রণটি  তৈরি করছেন, তার সাথে এক কাপ ময়দা মিক্স করবেন। তবে ময়দাকে ছাঁকনি এর সাহায্যে চেলে নিতে হবে. তার সাথে এক কাপ পরিমান দুধের গুঁড়া, এবং ১ চা চামচ বেকিং পাউডার সব মিলিয়ে নেবেন।  তাড়াহুড়ো করবেন না. আস্তে আস্তে মিশ্রনটিকে কাদাময় করবেন। একটু সময় লাগতে পারে তো মিশ্রণ টি বিট করবেন, প্রস্তুত করবেন এতে মিশ্রণটি ঘন হবে. 

এবার আধা কাপ তরল দুধ নিয়ে নিবেন। এবং অর্ধেক দুধ ঢেলে বিট করতে থাকবেন। এবং পুনরায় বাকি অংশটুকু ঢেলে সম্পন্ন মিশ্রণ কে মিক্স করে পাতলা করে নিবেন। বা অল্প দুধ এড করে একটা পারফেক্ট খামির তৈরি করবেন। মিশ্রণটি হালকা হয়ে এলে. এর সাথে ১ চা চামচ ভ্যানিলা ফ্লেভার অথবা আপনারা চাইলে অন্য কোন ফ্লেভার ইউজ করে কেকের অন্য সুগন্ধি তৈরি করতে পারেন।

এরপরে সময় ধরে মিশ্রনটিকে 10 মিনিট এর মত বিট  করবেন। এবং আপনার বেটার কেক তৈরির জন্য একেবারে রেডি। এবার একটি স্টিলের উঁচু- পাত্র নিবেন। স্টিলের পাত্রটি একটু বড় হতে হবে। কারণ কেকটা একটু ফুলে উঠবে। পাত্রটির বিষয়ে আরো--আমাদের বাসা বাড়িতে যে  সসমেল গুলো থাকে এই ধরনের পাত্র। ছোট আকারের সসমেল। এই ধরনের পাত্র যা আপনি চুলায় বসাতে পারেন। এবার স্টিলের পাত্রে কিছুটা তেল নিয়ে নিবো। এবং পাত্রে বিতররের পৃষ্ঠে ভালো করে মাখিয়ে নেবে। আপনারা একটি ব্রাশ এর সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। কেকের জন্য তেল ব্যবহার করার কারণ হচ্ছে , কাকটি যাতে সহজে আলাদা হতে পারে।  আমরা যে পেপার ব্যবহার করবো সেটা  যাতে সহজে উঠে যায়। 

এবার সসমেনে তেল মাখানো হয়ে গেলে। আমাদের  যে পেপার গুলো দিয়ে বাচ্চারা লিখে থাকে। এই ধরনের পেপার ভালো ভাবে কেটে  নেই। যাতে পাত্রে  বিছিয়ে  নিতে পারি। সে  আকারে কেটে নিবে এবং তেলের উপর দিয়ে বিছিয়ে  দিব.পেপারগুলো কেকের উপরে লেগে থাকবে। কেক যাতে সস প্যান বেরিয়ে না যায় সেজন্য পেপার ব্যবহার করবেন।

এবার কেকটা তৈরীর জন্য আপনি সম্পূর্ণ ময়দার খামির টাকে  বা-মিশ্রণ টি  সস প্যান ডেলে দিবেন। এবং হালকা জাকনি দিবেন যাতে খামিরটা সঠিক ভাবে বসে যায়।ভিতরে কোন ফাঁকা না থাকে।  ভিতরে কোন ভাবলস না থাকে। এবার বড় একটি সসপ্যানে কিছু পরিমাণ বালি নিতে হবে. বালি কে ১০ মিনিট ধরে তাপ দিতে হবে. এবং এই দশমিনিট খুব উচ্চচাপে  বালি গুলোকে তাপ প্রয়োগ করতে হবে. সেটা আপনারা সসপ্যানের ভিতর দিয়েই চুলায় গরম করতে পারেন। 

এবার চুলার উপরে সস প্যান ও বালীসহ পাত্রটি রেখে তার ওপর একটি স্ট্যান্ড রাখতে হবে. স্ট্যান্ডটি দেওয়ার কারণ হচ্ছে যাতে তাপ বালি থেকে সরাসরি উপরে রাখা সস প্যানে না যায়। তো স্ট্যান্ডটা ছোট আকারের হতে হবে যাতে বালির কাছাকাছি ছোট সস প্যান টি থাকে। এবার কেক তৈরি করার সস প্যানটিকে স্ট্যান্ড এর উপর রেখে দিয়ে সেটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে. এবং চুলার তাপ কম আকার দিতে হবে. যেন আস্তে আস্তে হতে পারে।  চুলার তাপকে আপনি মিডিয়ামে রাখতে পারেন।

আপনার এই কেকটি তৈরীর জন্য আপনাকে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে. যখন দেখবেন কেকের উপরের রংটি বাদামী হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে কেকটি তৈরি হয়ে গেছে। তাছাড়া আপনি কাঠি ঢুকিয়ে ভিতর কাঁচা অংশ আছে কিনা সেটি পরীক্ষা করতে পারেন। কেক তৈরি হয়ে গেলে এটিকে আপনি চুলা থেকে নামিয়ে আনবেন। এবার সস প্যান থেকে উঠানোর জন্য কোনরকম ছুরি বা চাকু এর ব্যবহার করবেন না. এক্ষেত্রে আপনারা যে কাগজটি ব্যবহার করছেন সে কাগজের বাড়তি অংশ ধরে হাল্কা ভাবে টান দিলে সেটি উপরে চলে আসবে। তো কাগজটি ব্যবহারের সুবিধা হচ্ছে একটি সহজে তোলা যায় এবং এটি একটি পাত্রের গায়ে লেগে যায় না. এবার কাগজ ছাড়িয়ে টুকরো করে কেটে নিন বা খাবার অনুযায়ী আলাদা আকার দিন.

দেখতে পাবেন যা আপনার কেকটি  খুবই নরম ও খাবার উপযোগী হয়েছে। তো কেক রেসিপি টি রান্না বান্না বিডি থেকে সংগ্রহ করা. আশাকরি কেক রেসিপি টা সহজে তৈরি করতে পারবেন। মূলত যাদের বাসায় ওভেন ও ইলেকট্রিক কেক তৈরি করা যন্ত্রাংশ নেই তারা এই পদ্দতি তে একটি সুন্দর কেক তৈরি করতে পারেন।  যা খুবই সুস্বাদু হতে পারে।

তো এই কেকটি তৈরীর জন্য রান্নাবান্না bd থেকে পরামর্শ নেয়া হয়েছে আর learnbdm থেকে প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা নিউজক্সটিম এর কুক হাউস  থেকে আরো  ভালো ভালো রেসিপি শিখতে পারবেন।

tag

স্পঞ্জ কেক রেসিপি

ভিক্টোরিয়া স্পঞ্জ কেক রেসিপি

ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি

স্পঞ্জ কেক রেসিপি ভ্যানিলা

সহজ স্পঞ্জ কেক রেসিপি

স্পঞ্জ কেক রেসিপি সহজ

জাপানি স্পঞ্জ কেক রেসিপি

জাপানি স্পঞ্জ কেক রেসিপি

স্পঞ্জ কেক রেসিপি ভিক্টোরিয়া

সেরা স্পঞ্জ কেক রেসিপি

ওভেন ছাড়া সহজ ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি

ময়দা দিয়ে কেক বানানোর রেসিপি 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url